ধলাই জেলাভিত্তিক দুই দিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫-২৬-এর সূচনা হল মঙ্গলবার। আমবাসা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ধলাই জেলাভিত্তিক দুই দিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের সুচনা করেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহ-সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা সহ অন্যান্যরা। জেলাভিত্তিক এই অনুষ্ঠানে ছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ধলাই জেলার ৩৩ টি বিদ্যালয় থেকে ১০১ জন ছাত্রী বিভিন্ন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।













