April 17, 2026 4:02 pm

বিশালগড় থানাধীন কে.কে নগর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে থাবা বসালো চোরের দল।

বিশালগড় থানাধীন কে.কে নগর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে থাবা বসালো চোরের দল। সোমবার গভীর রাতে কেকে নগর মুসলিমপাড়া অঙ্গনওয়াড়ী সেন্টারের দরজার তালা ভেঙ্গে চোরের দল দুটি গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে স্কুলের হেল্পার পেয়ারা বেগম অঙ্গনওয়াড়ী সেন্টারে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। সাথে সাথে তিনি স্কুলের শিক্ষিকা ভবানী দে-কে ঘটনার বিষয়ে জানান। অভিযোগ দায়ের করা হয় বিশালগড় থানায়। অঙ্গনওয়ারী সেন্টারের হেল্পার জানান তিনি অঙ্গনওয়ারী সেন্টারে গিয়ে দেখতে পান সেন্টারের দরজার তালা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখতে পান চোরেরা দুইটি রান্নার গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें