শুক্রবার ভোরে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করল সিধাই থানার পুলিশ। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে এক জনকে। গোপন সংবাদের উপর ভিত্তি করে শুক্রবার ভোরে সিধাই থানার পুলিশ বড়কাঠাল এলাকার পূর্ব তমাকারি ভিলেজের কৃষ্ণসাধু পাড়ার এক বাড়িতে তল্লাসি অভিযান চালায়। এই তল্লাসি অভিযানে কৃষ্ণসাধু পাড়ার ননী দেবর্বমার বাড়ির মাটির নীচ থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি গাঁজা। গাঁজা উদ্ধারের পাশাপাশি পুলিশ গ্রেপ্তার করে বাড়ির মালিক ননী দেবর্বমাকে। এইদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মুঙ্গেশ পাটারি, ইন্সপেক্টর ধ্রবজয় রিয়াং সহ অন্যান্যরা। তল্লাসি অভিযান শেষে পুলিশ ধৃত ননী দেবর্বমা ও উদ্ধার হওয়া গাঁজা গুলি সিধাই থানায় নিয়ে আসে। এইদিন মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানান সিধাই থানার পুলিশ আধিকারিক রথীন্দ্র দেবর্বমা। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য ৭ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়।













