৯ জুলাই দেশব্যাপি সাধারণ ধর্মগরের সমর্থনে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল সহ অন্যান্যরা। শান্তনু পাল জানান ৯ জুলাই দেশের সকল ট্রেন ইউনিয়ন গুলি মিলে দেশ ব্যাপী সাধারন ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটের সমর্থনে এইদিনের বিক্ষোভ প্রদর্শন। কেন্দ্রে কংগ্রেস সরকার থাকালিন সময় ২৯ টি শ্রম আইন করা হয়েছিল। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই আইন তুলে নিতে চলেছে। এতে করে আগামিদিনে শ্রমিকরা কোন ধরনের ধর্মঘট করতে পারবে না। সবকিছু নিয়ন্ত্রন করবে কর্পোরেটররা।













