৭ দিন মাসির বাড়িতে থাকার পর শুক্রবার উল্টো রথে নিজ বাড়ি অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ফিরলেন জগন্নাথ। এই উল্টো রথকে কেন্দ্র করে মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে ব্যাপক ভিড় জমান ভক্তরা। এদিন পুনরায় ভক্তের টানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে করে নিজ বাড়িতে ফিরলেন। এইদিন মেলাঘর জগন্নাথ মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মণ, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় সহ অন্যান্যরা।













