April 17, 2026 5:17 pm

রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির।

জিরানিয়া মহকুমায় বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির। জানা যায় দীর্ঘ দিন ধরে জিরানিয়া মহকুমায় বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংগঠিত করে যাচ্ছে দুষ্কৃতিরা। কিন্তু পুলিস দুষ্কৃতিদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। তাই দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম জিরানীয়া মহকুমা কমিটি। এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে, গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধা চরণ দেববর্মা সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচীতে আলোচনা করতে গিয়ে গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধা চরণ দেববর্মা বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें