April 17, 2026 5:17 pm

আবারও পানিসাগর থানা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল।

আবারও পানিসাগর থানা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। সোমবার রাতে চোরের দল থাবা বসালো পানিসাগর থানাধীন বিলথৈ গ্রাম পঞ্চায়েতের বাজার সংলগ্ন ২ নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিত দেব নাথের বাড়িতে। বাড়ির রান্না ঘরের জানালে ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে চুরির ঘটনা সংগঠিত করে। বাড়ি মালিক জানান সোমবার রাতে আড়াইটার পর তিনি ঘুমিয়ে যান। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা নাগাদ তিনি ঘুম থেকে উঠে দেখতে পান ওনার ঘরে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরের দল। ওনার টমটম রয়েছে। রাস্তা খারাপ থাকার কারনে টমটম তিনি দোকানে রেখে আসেন। সোমবার রাতে টমটমের চার্জ সম্পন্ন হওয়ার পর তিনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যান। ওনার সন্দেহ চোরেরা ওনার উপর নজরদারি চালিয়ে চুরির ঘটনা সংগঠিত করেছে। চোরেরা ঘর থেকে নগদ ১৫০০ টাকা ও ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তিনি এক জনকে সন্দেহ করেছেন। সন্দেহ জনক ব্যক্তির নাম পুলিশকে জানিয়েছেন।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें