April 17, 2026 6:32 pm

শান্তিরবাজার মহকুমায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মঘাতী এক ব্যক্তি।

শান্তিরবাজার মহকুমায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মঘাতী এক ব্যক্তি। জানা যায় শান্তিরবাজার মহকুমার বেতাগার বাসিন্দা অর্জুন দাস শান্তিরবাজার বন্ধন ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা ঋন নেয়। পাশাপাশি ইসফ নামে এক মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে সে আরও ৪০ হাজার টাকা ঋন নেয়। প্রতিমাসে ঋনের কিস্তির টাকা ঠিক দিয়ে যাচ্ছিল। আর্থিক সঙ্কটের কারনে অর্জুন দাস এই মাসে বন্ধন ও ইসফ নামের সংস্থাকে ঋনের কিস্তির টাকা দিতে পারে নি। অর্জুন দাসের স্ত্রী জানান ঋনের কিস্তির টাকা দিতে না পাড়ায় বন্ধন ও ইসফ নামক সংস্থার কর্মীরা বাড়িতে গিয়ে অর্জুনকে নানান হুমকি দেয়। শুধু তাই নয় পরিবারের সকলের সামনে অর্জুনকে মারা যাওয়ার জন্য বলে। অর্জুনের মৃত্যু হলে ঋনের কিস্তির টাকা দিতে হবে না বলেও জানায় তারা। সেই অপমানে মৃত্যুর পথ বেছে নেয় অর্জুন দাস।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें