বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কমলপুর থানার পুলিশ। রবিবার গভীর রাতে কমলপুর-কুমারঘাট ২০৮ নং জাতীয় সড়কের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশ প্রতিদিনের ন্যায় যান বাহন চেকিং করার সময় সন্দেহ জনক WB-11C-6078 নাম্বারের একটি পন্যবাহী লড়ি আটক করে। একই সাথে আটক করা হয় লড়ির চালক রবি কুমারকে। মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে সোমবার সকালে ঐ লড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে উদ্ধার হয় ৩১০ কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকা। কমলপুরের মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা জানান বহিঃরাজ্যে পাচারকালে দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে WB-11C-6078 নাম্বারের পন্যবাহী লড়ি থেকে উদ্ধার হয় ৩১০ কেজি গাঁজা। আটক করা হয়েছে গাড়ির চালক রবি কুমারকে।













