April 18, 2026 1:15 am

বিজেপি রামনগর মন্ডলের উদ্যোগে পালন করা হয় যোগা দিবস।

এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ” এই থিমকে সামনে রেখে এই বছর পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। বিজেপি রামনগর মন্ডলের উদ্যোগে এইদিন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে যোগা দিবস পালন করা হয়। সেখানে যোগায় অংশগ্রহণ করেন মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর ভাস্বতি দেববর্মা, রামনগর মন্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন যোগা  মন আত্মা ও দেহকে সুস্থ রাখে। অতএব নিজেকে সুস্থ রাখার লক্ষ্যে প্রত্যেকের প্রাত্যহিক জীবনে যোগাকে অভ্যাসে পরিণত করা দরকার।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें