April 17, 2026 3:59 pm

রাধানগর এলাকায় মানব বন্ধন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির।

ঘৃণার রাজনীতি, সন্ত্রাসবাদ এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে মান বন্ধ কর্মসূচি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির। শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয় নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে রাজধানীর রাধানগর এলাকায় মানব বন্ধন কর্মসূচি সংগঠিত করা হয়। এই মানব বন্ধন কর্মসূচীতে নারী সমিতির কর্মী সমর্থকরা সামিল হয়। এইদিন সারিবদ্ধ ভাবে একে অপরের হাত ধরে মানব বন্ধ কর্মসূচি পালন করে সারা ভারত নারী সমিতির কর্মী সমর্থকরা। সন্ত্রাসবাদ এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে এই মানব বন্ধ কর্মসূচি বলে জানান এক নারী নেত্রী। তিনি আরও জানান পেলেস্তাইনের উপর ইজরাইলের আক্রমণে হাজার হাজার শিশু নারির জীবন হানি ঘটছে। তাদেরকে হত্যা করা হচ্ছে। এই নিরীহ নারীদের আত্ম বলিদানকে স্মরণ করে এইদিন রাস্তায় নেমেছে নারী সমিতি।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें